শিক্ষা কীভাবে মানুষকে স্বপ্ন দেখতে শেখায় এবং ক্রমেই তা ক্যারিয়ারের দিকে ধাবিত করে--বইটি তার তথ্যবহুল ও সাবলীল উপস্থাপনা। এই বইয়ে যেমন রয়েছে চারপাশের মানুষগুলোর ঈর্ষণীয় সাফল্যের দৃষ্টান্ত ঠিক তেমনিভাবে স্বপ্নকে লালন করতে গিয়ে অসংখ্য মানুষের হোঁচট খাওয়া এবং ঘুরে দাঁড়ানোর গল্প। যারা পাণ্ডুলিপিটা পড়েছেন তাঁদের অভিমত হলো--পড়া শুরু করার পরে শেষ না হওয়া পর্যন্ত বইটা হাত থেকে রাখা বেশ কঠিন কাজ ছিল।
বইটি মূলত তিনভাগে বিভক্ত। প্রথম ভাগে আমাদের (বিশেষত উচ্চ) শিক্ষার বাস্তবতা, মা-বাবা ও শিক্ষার্থী’র চাওয়ায় গ্যাপ, তরুণদের স্বপ্নের সাথে বাস্তবতার নির্মম পরিহাস, কর্ম ও শিক্ষার চাহিদা-যোগানে গরমিল, এ-বিষয়ক বিশেষ ট্রেন্ডসমূহ ইত্যাদির চিত্র ফুটে উঠেছে। মধ্যভাগের লেখাগুলোতে তুলে ধরা হয়েছে-শিক্ষার্থীরা নিজেদের ভুল কিংবা পারিপার্শ্বিক অবস্থায় কীভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে, জীবনের সোনালী সময় কেমন করে হেলায় হারিয়ে যাচ্ছে। শেষভাগে বাস্তব পরিস্থিতি বিবেচনায় রেখে তরুণ শিক্ষার্থী, চাকুরিপ্রার্থী ও নীতিনির্ধারকদের জন্য সুস্পষ্ট কিছু প্রস্তাব ও গাইডলাইন সুপারিশ করা হয়েছে।
বিদ্যমান বাস্তবতা যদি চরম প্রতিকূল হয়, হতাশাগ্রস্থ করে তোলে; আপনাকে দিয়ে কিছুই হবে না--এমনটা ভাবতে বাধ্য করে--তবে বইটির যেকোনো পৃষ্ঠা পড়তে শুরু করলে আশাকরি কিছুক্ষণের মধ্যেই তার অনেকটাদূর হবে। বইটির বিষয়বস্তু শুধু ক্ষণিকের জন্য হতাশা ভুলে থাকতেই সাহায্য করবে না; বরং সারাজীবন কাজে লাগার মতো ‘একটা কিছু’ মিলে যেতেও পারে।